সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ

কেনিয়ার ৪ নাগরিকের সাইকেল চালিয়ে হজ যাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাইকেল চালিয়ে হজে যাওয়ার প্রস্তুতিমূলক প্রশিক্ষণে অংশ নিয়েছেন কেনিয়ার ৪ নাগরিক। এদের মধ্যে একজন নারী বাকি ৩ জন পুরুষ। হজে অংশ নেয়ার পাশাপাশি তারা দরিদ্রদের জন্য প্রতিষ্ঠিত একটি সেবা সংগঠনের কল্যাণ তাহবিলও সংগ্রহ করবে।

জানা যায়, সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জুন কেনিয়া থেকে হজের উদ্দেশ্যে রওয়ানা দেবেন তারা। ৪৫ দিনের দীর্ঘ সাইকেল ভ্রমণের জন্য নিজেদের তৈরি করতে বর্তমানে পাহাড়ি এলাকায় সাইকেল চালিয়ে প্রস্তুতি নিচ্ছেন তারা। আফ্রিকা থেকে এটিই হবে সাইকেলে চড়া প্রথম হজ কাফেলা।

কেনিয়া কোস্ট ট্যুরিস্ট অ্যাসোসিয়েশনর (কেসিটিএ) কর্মকর্তা মোসাম্বা বলেন, কেনিয়ার এ ৪ সাইক্লিস্ট বলেছে যে তারা ৪৫ দিনে কেনিয়া থেকে হজ পালনে মক্কায় পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

তারা কেনিয়া থেকে যাত্রা শুরু করে প্রথমে ইথিওপিয়া, তারপর উত্তর সুদান হয়ে ফেরিতে লাল সাগর পাড়ি দিয়ে জেদ্দা বন্দর হয়ে মক্কায় পৌঁছাবেন।

সে দলের সদস্যরা হলেন- মুহাম্মদ জহির (দলনায়ক), আনোয়ার মানসুর, মুহাম্মদ সেলিম মুহাম্মদ এবং ওসমান ইদরিসা (নারী)।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ