মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

মেক্সিকোতে নাইট ক্লাবে বন্দুকধারীদের হামলা, নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেক্সিকোর একটি নাইট ক্লাবে একদল বন্দুকধারীর হামলায় বকে নারীসহ কমপক্ষে ১৫ জন নিহত এবং ৭জন আহত হয়েছেন।

শনিবার পাবকলিক প্রসিকিউটরের দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে কেন বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, মেক্সিকোর গুয়ানোজুয়োতোতে ‘লা প্লায়া মেনস ক্লাব’-এ তিনটি ভ্যানে করে সূর্যোদয়ের ঠিক আগে আসে একদল বন্দুকধারী। কেউ কিছু বুঝে ওঠার আগেই গুলি চালাতে শুরু করে তারা। কিছুক্ষণের মধ্যেই রক্তে ভেসে যায় রাজপথ। আতঙ্কিত লোকজনের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

গত সপ্তাহে এল মারো নামে এক প্রভাবশালী দুষ্কৃতীদলের নেতাকে গ্রেফতার করতে অভিযানে নেমেছিল মেক্সিকোর সেনাবাহিনী। নাইট ক্লাবে হামলার নেপথ্যে তারাই জড়িত থাকতে পারে যারা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ