মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

জজ কোর্টে লিফট দুর্ঘটনা, আহতদের কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত বৃহস্পতিবার ঢাকা জজ কোর্টে লিফট দুর্ঘটনায় মারাত্মক আহত প্রত্যেককে কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

রোববার (১ মার্চ) ঢাকা আইনজীবী সমিতির সদস্য এবং আইনজীবী পরিবার কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য মাহফুজুর রহমানের পক্ষে আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ রিট দাখিল করেন।

একলাছ উদ্দিন ভূঁইয়া জানান, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মুহাম্মদ আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।

রিটে এ ঘটনায় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করে একটি তদন্ত কমিটি এবং ১৫ দিনের মধ্যে ইনজুরি রিপোর্ট চেয়ে আবেদন করা হয়েছে। ১৫ দিনের মধ্যে নতুন লিফট প্রতিস্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে ঢাকা জেলা জজ আদালতের পুরনো ভবনে লিফট দুর্ঘটনায় আইনজীবীসহ ১২ জন আহত হয়েছেন।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ