মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

'খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, সোজা হয়ে দাঁড়াতে পারছেন না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোজা হয়ে দাঁড়াতে ও বসতে পারছেন না। তিনি জিয়া অত্যন্ত অসুস্থ।

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) কৃষকদলের নবগঠিত কমিটির এক সভায় তিনি এ কথা জানান।

ফখরুল বলেন,  মিথ্যা মামলা দিয়ে একজন নেতা, তিনবারের প্রধানমন্ত্রী, যিনি সারাটা জীবন সংগ্রাম করেছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তাকে আটকে রাখা হয়েছে।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়ার পর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে আছেন খালেদা জিয়া। বাত ব্যথা ও পায়ে সমস্যাসহ নানা রোগে আক্রান্ত সাবেক এই প্রধানমন্ত্রীকে কারাগারে সুচিকিৎসা দেয়া হচ্ছে না বলে শুরু থেকেই অভিযোগ করে আসছিল বিএনপি নেতারা।

তবে সরকারের পক্ষ থেকে বিএনপির অভিযোগ অস্বীকার করে বলা হয়, কারাবিধি অনুযায়ী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রবিবার বিএনপি প্রধানকে বঙ্গবন্ধু মেডিকেলে আনার কথা থাকলেও তিনি আসতে অনীহা প্রকাশ করেন বলে কারা কর্তৃপক্ষ জানায়।

সভায় কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু, সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, নির্বাহী সদস্য মো. মাইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ