মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

ইথিওপিয়ার বিমান বিধ্বস্তে নিহত ১৫৭ জন যেসব দেশের নাগরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইথিওপিয়ার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত নাগরিকদের দেশের নাম প্রকাশ করা হয়েছে। বিমানটিতে ৩৩ দেশের ১৫৭ জন আরোহী ছিলেন। যাদের সবাই নিহত হয়েছেন।

জানা যায়, বিমানটিতে ১৪৯ যাত্রী ও ৮ ক্রু ছিলেন। এটি উড্ডয়নের ৬ মিনিট পরেই বিধ্বস্ত হয়।

বিমানটিতে ছিরেন কেনিয়ার ৩২ জন, কানাডার ১৮, ইথিওপিয়ার ৯, চীনের ৮, ইতালির ৮, মার্কিন যুক্তরাষ্ট্রের ৮, বিট্রিশ ৭, ফ্রান্স ৭, মিসর ৬, নেদারল্যান্ডের ৫, জাতিসংঘের পাসপোর্টধারী ৪, ভারতীয় ৪, রাশিয়ার ৩, মরক্কোর ২, ইসরাইলের ২, বেলজিয়ামের ১, উগান্ডার ১, ইয়েমেনের ১, সুদানের ১, টোগোর ১, মোজাম্বিকের ১ ও নরওয়ের ১ জন ছিলেন।

রোববার দুপুরে দেশটির রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়া যাওয়ার পথে ইথিওপিয়া এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়। খবর দ্য টেলিগ্রাফের।

বোয়িং ৭৩৭ বিমানটি ১৪৯ যাত্রী ও আট ক্রু নিয়ে আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাচ্ছিল। বিমানবন্দর থেকে ছাড়ার কিছু সময়ের মধ্যেই স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী আবি আহমদ গভীর দুঃখ প্রকাশ করেছেন। তাৎক্ষণিক এক টুইটে প্রধানমন্ত্রী বলেন, এ বিমান দুর্ঘটনায় যেসব পরিবার তাদের স্বজন ও আপনজন হারিয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ