মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

ডাকসুর প্রচারে নেমে ধাওয়া খেল ছাত্র সমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাকসুর প্রচারণা চালাতে গিয়ে ধাওয়া খেলো জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজ।

শনিবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ এলাকা থেকে প্রচারণা শুরু করে জাতীয় ছাত্র সমাজের প্যানেল। এসময় তারা মধুর কেন্টিন হয়ে বিশ্ববিদ্যালয়ের শ্যাডোতে পৌঁছলে পেছন থেকে ধাওয়া দেয় বাম সংগঠনগুলো।

জানা গেছে, দুপুরে ২০-২৫ জন নিয়ে মধুর ক্যান্টিনের সামনে দিয়ে প্রচারণা মিছিল নিয়ে যাচ্ছিল ছাত্র সমাজ। এসময় তারা এরশাদের নামে স্লোগান দেয়৷ তখন মধুর ক্যান্টিনে থাকা ছাত্র ইউনিয়নের সহসভাপতি তুহিন কান্তি দাসের নেতৃত্বে নেতাকর্মীরা হঠাৎ তাদের ধাওয়া দেয়। পরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, জাসদ ছাত্রলীগ, ছাত্র মৈত্রীর কর্মীরা লাঠিসোটা নিয়ে যোগ দেয়।

ছাত্র সমাজের নেতাকর্মীরা দ্রুত পালিয়ে যায়। পরে বামপন্থী ছাত্র সংগঠন বিক্ষোভ মিছিল বের করে।

ছাত্র সমাজ প্যানেলে জিএস প্রার্থী মামুন ফকির বলেন, আমরা দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে প্রচারণা শুরু করি। মধুর ক্যান্টিন হয়ে শ্যাডোতে গেলে পেছন থেকে বাম সংগঠনগুলো লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে আমাদের ৫ জন আহত হয়েছে।

হামলার বিষয়ে ছাত্র ইউনিয়নের সহসভাপতি তুহিন কান্তি দাস বলেন, ৯০-এ এই ছাত্র সমাজকে নিষিদ্ধ করা হয়েছে। ডাকসু নির্বাচন উপলক্ষে তো আমরা অতীত ভুলে যেতে পারি না।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ