বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

লঞ্চের ধাক্কায় নিখোঁজ ৬ জন থেকে উদ্ধার ১ নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার সদরঘাটে সুরভী লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ৬ জনের মধ্যে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শিশুসহ ৫ জন।

শুক্রবার দুপুরের দিকে উদ্ধারকারীরা ওই নারীর লাশ উদ্ধার করেন। বাকি নিখোঁজদের উদ্ধারে নৌ পুলিশ, বিআই ডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কামরাঙ্গীরচর থেকে শরিয়তপুর যাওয়ার উদ্দেশে ডিঙি নৌকা যোগে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসছিলেন তারা।

সুরভী-৭ নামের লঞ্চটি ওই নৌকাকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। ফলে একই পরিবারের ৭জন বুড়িগঙ্গার পানিতে ডুবে যান। তাদের মধ্যে শাহজালাল নামে একজনকে আহত অবস্থায় তখন উদ্ধার করা গেলেও বাকি ৬ জনকে তখন উ্দ্ধার করা যায়নি। সে ৬ জন থেকে আজ এক নারীকে উদ্ধার করা হল।

-আরএইচ