মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

শপথ নিলেন ঐক্যফ্রন্টের সুলতান মনসুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসনে নির্বাচিত সুলতান মুহাম্মদ মনসুর আহমেদ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। শপথ শেষে তার জন্য চা নাস্তার আয়োজন করে সংসদ সচিবালয়।

এদিকে, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে একাদশ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে ঐক্যফ্রন্টের নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর জোটের অঙ্গীকার ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি। এর বিরুদ্ধে দল থেকে তাকে বহিষ্কারসহ এমপি পদের বৈধতা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে গণফোরামের দলীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং গণফোরামকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট গত ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮টি আসন লাভ করে। তবে পরবর্তীতে নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপিসহ ঐক্যফ্রন্ট শপথ গ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নেয়।

এদিকে গণফোরামের আরেকজন নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান আজ শপথ নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত পাল্টান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ