সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ

পবিত্র নগরী মক্কা-মদিনায় 'গড' নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সৌদি আরবের প্রশাসন দেশটির মক্কা-মদিনায় নিষিদ্ধ হলো ইংরেজি ‘গড’ শব্দ। এ শব্দ বলার পরিবর্তে আরবি শব্দ ‘আল্লাহ’ ব্যবহার করার আইন জারি করেছেন মক্কার প্রশাসক প্রিন্স খালিদ আল ফয়সাল। খবর দ্যা নিউ আরব-এর।

খবরে বলা হয়, মক্কা এবং মদিনা অঞ্চলে সরকারি অনুবাদে, বিদেশি ভাষায় সরকারি কাগজপত্রে আল্লাহ শব্দই ব্যবহার করা হবে।

সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মত অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিউ আরবের খবরে বলা হয়।

মুফতি জানিয়েছেন, ইংরেজি শব্দ ‘আল্লাহ’ এর স্থলে ‘গড’ শব্দের ব্যবহার অনুমোদিত নয়।

প্রসঙ্গত, ইসলামি স্কলারদের মতে, আল্লাহ সুবানাহুতায়ালার জাতের জন্য ‘গড’ শব্দকে ব্যবহার করা এবং এই অর্থে যে এটা আল্লাহতায়ালার নাম অথবা তাঁর গুণাবলি, এটি জায়েজ নেই। কারণ, ‘গড’ শব্দটি ‘আল্লাহ’ শব্দের যে মর্মার্থ, তাৎপর্য সেটি ধারণ করতে পারে না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ