মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

ফিলিস্তিনের আল-রাহমা মসজিদকে সিনাগগ বানানোর দাবি ইহুদিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের জেরুসালেমের আল-আকসা মসজিদের নিকটবর্তী আল-রাহমা মসজিদকে সিনাগগে রূপান্তরের দাবি জানিয়েছে দেশটির ইহুদিবাদী সংগঠন দ্যা ফেডারেশন অব দ্যা টেম্পল মাউন্ট অর্গানাইজেশন।

৪ মার্চ (রোববার) ফিলিস্তিনের স্থানীয় সংবাদ সংস্থা আরব৪৮ এর একটি প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়,  সংগঠনটি আল-আকসা মসজিদের আঙ্গিনায় একটি ইহুদি তত্ত্বাবধানকারী সংস্থার প্রতিষ্ঠারও আহবান জানিয়েছে যা মসজিদ প্রাঙ্গনে ইহুদিদের কার্যক্রম পরিচালনা ও ইহুদি স্বার্থ সংরক্ষন করবে।

গত পনেরো বছরের মধ্যে প্রথমবারের মত আল-রাহমা মসজিদে ফিলিস্তিনের নামাজ আদায়ের মধ্যেই এই আহবান এলো।

সংবাদ সংস্থা আরব৪৮’র মতে, ইহুদিবাদী সংগঠনটি মূলত আল-আকসা মসজিদের মুসলিম পরিচয় মুছে এর উপর ইহুদি আধিপত্য প্রতিষ্ঠার জন্য মসজিদের স্থান দখলে জোর দিচ্ছে।

সংবাদ সংস্থাটি জানায়, এই লক্ষ্যে তারা আল-রাহমা মসজিদ দখলে সমর্থন সংগ্রহের জন্য প্রচারনা চালাচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ