সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

পাকিস্তানে ‘জামাত-উদ-দাওয়া’ ও ‘ফালাহ্-ই-ইনসানিয়াত’ নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাফিজ সাইদের সংগঠন জামাত-উদ-দাওয়া ও তার অঙ্গ-সংগঠন ফালাহ্-ই-ইনসানিয়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট মন্ত্রণালয় এই দুই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে।

২০০৮ সালের মুম্বাই হামলার ‘মূলহোতা’ হাফিজ সাইদ জামাত-উদ-দাওয়ার প্রতিষ্ঠাতা। ১৯৯৭ সালের অ্যান্টি-টেরোরিজ়ম অ্যাক্টে ওই দুই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

পুলওয়ামায় হামলার পর মাসুদ আজহারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত, আমেরিকাসহ একাধিক দেশ পাকিস্তানের উপর চাপ দেয়। ২৬ ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মাটিতে জাইশের ঘাঁটিতে অভিযান চালায় ভারত। তারপর গতকাল পাকিস্তান সরকার মাসুদ আজহারের ভাই মুফতি আবদুর রউফ মোট ৪৫ জনকে গ্রেফতার করে। নিষিদ্ধ করা হয় হাফিজ সাইদের দুই সংগঠনকেও।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ