সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

মাসউদ আজহারের ভাই ও ছেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন জইশে মুহাম্মদের প্রধান মাসুদ আজহারের ভাই ও ছেলেকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার খান আফ্রিদি জানান, দেশটির সরকারি অভিযানে মাসুদ আজহারের ভাই মুফতি আবদুল রউফ ও ছেলে হামাদ আজহারসহ জইশে মুহাম্মদের ৪৪ জন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রসচিব আজম সুলেমান খান বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান অব্যাহত থাকবে। আমরা এমন ধারণা দিতে চাই না যে আমরা শুধু একটি সংস্থার বিরুদ্ধে তৎপর।

পুলওয়ামা হামলার পর ভারতের দেওয়া তালিকায় মুফতি আবদুল রউফ ও হামাদ আজহারের নাম থাকায় তাদের আটক করা হয় বলেও তিনি জানান।

গতকাল সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি আদেশে বলা হয়, নিরাপত্তা পরিষদের ব্যাখ্যা মতে যারা সন্ত্রাসী সাব্যস্ত হবেন এমন যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি যেকোনো সময় বাজেয়াপ্ত করতে পারে পাকিস্তান সরকার।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনা বহরে এক আত্মঘাতী হামলায় প্রায় অর্ধশত ভারতীয় সেনা নিহত হয়। পরে এ হামলার দায় স্বীকার করে জইশে মুহাম্মদ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ