মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

‘খালেদা জিয়ার চিকিৎসা হবে বঙ্গবন্ধু মেডিকেলে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাগারে বন্দি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য শিগগিরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ মঙ্গলবার  দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয় দেখা করতে গেলে তিনি এ কথা জানান।

মেডিকেল বোর্ডের পরামর্শ অনুসারে খালেদা জিয়ার পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় এক বছররেও বেশি সময় ধরে কারাগারে আছেন খালেদা জিয়া। কারাগারে অসুস্থ হয়ে পড়লে বিএসএমএমইউ হাসপাতালে দুই দফা চিকিৎসা নেন তিনি। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করে দিয়েছেন উচ্চ আদালত।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ