সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী টর্নেডো। এতে অন্তত ২২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া কিছু লোক নিঁখোজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর গার্ডিয়ানের।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা থেকেই অ্যালাবামা ও জর্জিয়ার বিভিন্ন অংশে ৪০০ মিটার ব্যাসার্ধের এই টনের্ডো আঘাত হানে। ওই ব্যাসার্ধের ভেতরে ধ্বংসলীলা চালিয়েছে টর্নেডো। এলাকায় ঘর বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

আলাবামার গভর্নর কেই আইভেই এক টুইটবার্তায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, আবহাওয়া আরও খারাপ হতে পারে। আজ লি কাউন্টিতে ঝড়ের আঘাতে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, প্রথমবার টর্নেডো আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৫ মাইল। শেরিফ জোন্স এ টর্নেডোকে ‘সর্বনাশা’ বলে উল্লেখ করেছেন।

এ ছাড়া আলাবামার এক আবহাওয়াবিদ এরিক স্নিটিল টুইটবার্তায় বলেন, টর্নেডো আঘাত হানায় ১০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে যতজনের মৃত্যু হয়েছে, তার চেয়ে বেশি মানুষ মারা গেছে লি কাউন্টিতে একদিনের টর্নেডোর আঘাতেই।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ