সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

ফিলিস্তিনিদের জন্য বন্ধ করা হলো মার্কিন কনস্যুলেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য চালু থাকা আলাদা কূটনৈতিক মিশন ‘জেরুসালেম কনস্যুলেট’ বন্ধ করে দিয়েছে। এখন থেকে ফিলিস্তিনিদের এ সুবিধা পেতে ইসরাইলের কনস্যুলেটেই যেতে হবে।

যুক্তরাষ্ট্র সোমবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করছে। খবর এএফপি, আল-জাজিরার।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলি দূতাবাসের সাথে জেরুসালেম কনস্যুলেট এক করার করা হচ্ছে। একক কূটনৈতিক মিশন গঠনের লক্ষ্যে ২০১৯ সালের ৪ মার্চ থেকে জেরুসালেমে মার্কিন কনস্যুলেট জেনারেল ও দূতাবাস এক হয়ে হবে।’

১৯৯০’র দশকের অসলো চুক্তির পর থেকে এ কনস্যুলেট ফিলিস্তিনে একটি কার্যত: দূতাবাস হিসেবে কাজ করে আসছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, দক্ষতা ও কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ। এর সঙ্গে ফিলিস্তিনে মার্কিন নীতির কোন সম্পর্ক নেই।

যুক্তরাষ্ট্রে এ সিদ্ধান্ত নিয়ে ফিলিস্তিনি নেতা সায়েব ইরেকাত বলেছেন, শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা রাখার ইস্যুতে এ সিদ্ধান্ত কফিনের শেষ পেরেক।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ মে তেলআবিবে অবস্থিত ইসরায়েলের মার্কিন দূতাবাস জেরুসালেমে স্থানান্তর করা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করে দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত হন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ