সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

কাদেরকে দেখতে হাসপাতাল যাচ্ছেন বিএনপি নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যাচ্ছেন । বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি দল হাসপাতালে যাচ্ছেন।

আজ রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে দলটির একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ব্যারিস্টার মওদুদসহ আরও অনেকে।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য ঢাকায় এসেছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ রোববার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা।

রাত পৌনে ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রবেশ করেন ওই তিন বিশেষজ্ঞ চিকিৎসক।

সবশেষ ব্রিফিংয়ে বিএসএমএমইউ’র চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অল্প উন্নতি হলেও তিনি শঙ্কামুক্ত নন। তার হার্টে তিনটি ব্লক রয়েছে।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ