সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

মালয়েশিয়ায় ২২ বাংলাদেশি অভিবাসী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার মালাকায় অভিযানে ২২ বাংলাদেশিসহ ৩১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

আজ শুক্রবার  (১মার্চে) ভোর ৫ টার দিকে কুয়ালালামপুর শহর থেকে ৩০০ কিলোমিটার দূরে মালাকা শহরে ডুরিয়ান টুংগাল, সুংগায় পাতুত এবং বুকিত কাতিলের শুরু হওয়া অভিযানে বিভিন্ন দেশের ২৩০ অভিবাসীকে আটক করা হয়।

আটকদের মধ্যে ২২ বাংলাদেশি ও ইন্দোনেশিয়ার ৯ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন রেগুলেশন, ১৯৬৩, ধারা ৬ (১) (গ) এবং ধারায় ১৫ (১) (গ) গ্রেফতার দেখানো হয়েছে।

দেশটিতে চলমান অভিযানে গ্রেফতার হচ্ছেন বৈধ বাংলাদেশিরাও। নামবিহীন দালালের মাধ্যমে বৈধ হয়ে অন্যত্র কাজের মধ্যেই গ্রেফতার হয়ে জেলে যেতে হচ্ছে তাদের।

সে’দেশের অভিবাসন বিভাগের নিয়ম অনুযায়ী যে মালিকের নামে ভিসা করা হয়েছে, সেই মালিকের কাজ করতে হবে, অন্যথায় তাদেরকে অবৈধ হিসেবে গণ্য করা হবে।

ইমিগ্রেশনের অফিসার নার আজমান ইব্রাহিম বলেন, ‘চাকরির শর্ত লঙ্ঘন করায় কয়েকজন মালিককেও গ্রেফতার করা হয়।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ