সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

দুবাইয়ের যুবরাজের ফোন ইমরান ও মোদিকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুবাইয়ের যুবরাজ মোহাম্মদ বিন যায়েদ  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফনে কথা বলেছেন।

গতকাল ২৮ (ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ ফোনালাপে উভয় দেশকে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানান।

যুবরাজ আশা প্রকাশ করেছেন, ভারত-পাকিস্তান উভয়দেশের সরকার চলমান উত্তেজনা নিরসনে শান্তিপূর্ণ আলোচনাকেই প্রাধান্য দেবে।

পাক-ভারতের মধ্যে শান্তিপূর্ণ অবস্থান ও সুন্দর সম্পর্ক তৈরিতে সংযুক্ত আরব আমিরাত সবধরনের সহযোগিতা করবে জানিয়ে যুবরাজ বলেন, আমরা উভয় দেশের জনগণের কল্যাণের জন্য পাক-ভারতের মধ্যে শান্তিপূর্ণ ও সুন্দর সম্পর্ক দেখতে আগ্রহী।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, উভয় দেশের সরকার বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে সুন্দর একটি সমাধানের পথ বের করে নেবেন। শান্তিপূর্ণ আলোচনাই পারে সমাধানের একটি সুন্দর পথ তৈরি করতে।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ