সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

সেই পাইলটের কাছে যা পাওয়া গেলো...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তানে হামলা চালানোর সময় বিমান ভূপাতিত হওয়ার পর পাকিস্তানের হাতে আটক হয়েছেন ভারতীয় এক পাইলট।

গতকাল বুধবার সকাল পৌনে ৯টার দিকে নিয়ন্ত্রণ রেখার প্রায় ৭ কিলোমিটার ভেতরে উইং কমান্ডার অভিনন্দন আটক হন বলে সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিমান আগুন লেগে মাটি নেমে আসার সময় প্যারাসুট দিয়ে নেমে আসেন তিনিও। এক পর্যায়ে পুকুরে ঝাপ দেন তিনি।

এসময় তার কাছে থাকা কাগজ ও ম্যাপের কিছু তিনি গিলে ফেলার এবং কিছু পানিতে ভিজিয়ে নষ্ট করার চেষ্টা করেন।

পিস্তল উঁচিয়ে গুলিও করার চেষ্টা চালান বৈমানিক। তবে স্থানীয় তরুণরা তাকে আটক করে। এরপর ঘটনাস্থলে পৌঁছে পাকিস্তানের সেনাবাহিনী তাকে ভিমবার এলাকায় সেনা স্থাপনায় নিয়ে যান।

সেখানে আটকে রাখার পর প্রথমে তার রক্তাক্ত এবং কয়েক ঘণ্টার ব্যবধানে তার স্বাভাবিক ভিডিও প্রকাশ করা হয়।

ভারতীয় পাইলটের কাছ থেকে কি কি উদ্ধার করা হয়েছে তার ছবি প্রকাশ করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ