সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

‘সিটি নির্বাচনে ভোটারদের উৎসাহ দেখা যায়নি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। প্রধান বিরোধী দলগুলো অংশ না নেয়ায় এরকম হয়েছে। নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় ভোটকেন্দ্রে ভোটারদের উৎসাহও দেখা যায়নি।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, ভোটকেন্দ্র পরিদর্শন করে আমি সেখানে সরকারদলীয় মেয়র পদের পোলিং এজেন্ট ছাড়া আর কোনো প্রার্থীর পোলিং এজেন্ট দেখিনি। প্রধান বিরোধী দলগুলো এতে অংশগ্রহণ না করায় নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি।

গেলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ সিটিতে উপনির্বাচন করা সম্ভব না হলেও প্রায় এক বছর পর ভোট হচ্ছে। আওয়ামী লীগ এ উপনির্বাচনে অংশ নিলেও অংশ নেয়নি বিএনপি।

মেয়র পদে দলীয় প্রতীকে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলাম, জাতীয় পার্টির শাফিন আহমেদ, ন্যাশনাল পিপলসপার্টির আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান এবং স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম।

উত্তর সিটির মেয়র পদে উপ-নির্বাচন ছাড়াও নতুন ১৮টি ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটির নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ