সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

যৌথ অনুশীনে ভারত থেকে ১৭০ সেনা আসছে ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় সেনাবাহিনীর ১৭০ সদস্যের একটি দল আসছে বাংলাদেশে। ১ মার্চ, শুক্রবার ভারতীয় বিমান বাহিনীর বিশেষ উড়োজাহাজ ‘আইএল-৭৬’ তাদের নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। তারা বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ অনুশীলনে অংশ নেবেন।

‘সম্প্রীতি-৮’ নামে এই অনুশীলন ২-১৫ মার্চ পর্যন্ত চলবে। ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে এই যৌথ প্রশিক্ষণ অনুশীলন অনুষ্ঠিত হবে। এটি হবে এই অনুশীলনের অষ্টম সংস্করণ।

এ বছরের যৌথ অনুশীলনের মূল উপজীব্য হলো- বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে আন্তঃসম্পর্ক ও সহযোগিতার দিকগুলো আরও শক্তিশালী এবংও বিস্তৃত করা। এছাড়া সন্ত্রাসবাদ মোকাবেলায় একে অপরের অভিজ্ঞতা বিনিময় করা।

ভারতের আসামে ২০১১ সালে প্রথম এই যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে ভারত ও বাংলাদেশে তা অনুষ্ঠিত হয়ে আসছে।

এবারের ‘সম্প্রীতি’তে প্রথমবারের মতো বন্যা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ ব্যবস্থাপনা এবং এর প্রতিক্রিয়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণ শেষে ১৬ মার্চ একই উড়োজাহাজে নিজ দেশে ফিরে যাবে ভারতীয় সেনাবাহিনীর দলটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ