সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

ভারতীয় পাইলটকে মুক্তির ঘোষণা ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শান্তির ইঙ্গিত হিসেবে আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে শুক্রবার ফেরত দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে যৌথ অধিবেশনে ইমরান খান এ ঘোষণা দেন বলে জানা যায়।

বুধবার কাশ্মীরে অনুপ্রবেশের অভিযোগে গুলি চালিয়ে পাকিস্তানি দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান। এর মধ্যে পাক অধিকৃত কাশ্মীরে একটি এবং অপরটি ভারতে ভূপাতিত হয়।

পাক-কাশ্মীরে ভূপাতিত হওয়ার উত্তেজিত জনতার হাত থেকে ভারতীয় ওই পাইলটকে উদ্ধার করে পাকিস্তান সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভারতকে আর উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, এটাকে আর সামনে এগিয়ে নেবেন না, তাহলে পাকিস্তান প্রতিশোধ নিতে বাধ্য হবে।

তিনি বলেন, ‘পরিস্থিতি যেন এর বাইরে যেতে না পারে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায় ভূমিকা রাখবে বলে আমি আশা করছি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ