সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

বিশেষ বার্তা নিয়ে পাকিস্তান যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তরফ থেকে বিশেষ বার্তা নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর পাকিস্তানে আসছেন।

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে এ কথা জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেইশি।

তিনি আরো বলেন, ‘গতকাল রাতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়। তিনি তখন পাকিস্তান সফরের ইচ্ছা প্রকাশ করেন, আমি তাকে অভিনন্দন জানাই।’

এশিয়া সফরের অংশ হিসেবে পাকিস্তানে যান সৌদি যুবরাজ বিন সালমান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ‘ফলপ্রসূ’ বৈঠক করেন তিনি।

সৌদি যুবরাজের পাকিস্তান সফরকালে ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়। দুই দিনের পাকিস্তান সফর শেষে কর্মসূচি অনুযায়ী ভারতে না গিয়ে দেশে ফিরে যান সৌদি যুবরাজ।

১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মির রাজ্যের পুলওয়ামায় পাকিস্তানি জঙ্গিদের বোমা হামলায় দেশটির আধা-সামরিক পুলিশের ৪৪ জওয়ান নিহত হয়।

এর ঘটনার জের ধরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলতে থাকায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান পাকিস্তান থেকে সরাসরি ভারতে যাননি বলে ধারণা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ