সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

বইমেলার সময় বাড়ল দুই দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: ২৮ ফেব্রুয়ারি শেষ হবার কথা ছিল বই মেলা। পরপর কয়েকদিন বৈরী আবহাওয়া ও শেষ দিনে নির্বাচনের কারণে চলাচলে বাধা থাকায় দুইদিন সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন প্রকাশক ও পাঠকরা।

লেখক ও প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে ও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে মেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে। ফলে আগামী ০২ মার্চ (শনিবার) পর্যন্ত বইমেলা চলবে।

আজ (২৮ ফেব্রুয়ার) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান এ তথ্য জানিয়েছেন।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী বলেন, বইমেলার সময়ে দুইদিন বাড়ানো হয়েছে। আগামী শনিবার পর্যন্ত মেলা চলবে। প্রধানমন্ত্রী চেয়েছেন বিধায় আরও দুইদিন বইমেলা চলবে।

জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির অতিরিক্ত নির্বাহী পরিচালক খন্দকার মনিরুল ইসলাম বলেন, এবার শুরুর দিকে বাণিজ্যমেলা, ইজতেমা ছিল। সব মিলিয়ে মেলা জমতে সময় লেখেছে। বৈরী আবহাওয়ার কারণে প্রকাশকরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। গতকাল মেলা পরিত্যক্ত হয়ে গিয়েছিল। সবমিলিয়ে আমরা চাইছিলাম আগামী ছুটির দুইটি দিন মেলা থাকুক। মেলার সময় বাড়ানোয় আমরা কৃতজ্ঞ।

প্রতিভা প্রকাশনীর মালিক, লেখক মঈন মুরসালিন বলেন, বইমেলা দুই বাড়ানোতে আমরা খুবই আনন্দিত। বাংলা একাডেমি এই প্রথম আমাদের দাবী শুনেছে। বইমেলা এটা এখন শুধু বাংলা একাডেমির না বরং সমস্ত মানুষের। আমরা চাই মানুষ বইমুখি হোক, মেলায় আসুক, বইয়ের কাছাকাছি থাকুক।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ