সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

পাক-ভারত যুদ্ধ চাই না: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাক-ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কোনো প্রকার সন্ত্রাসকে সমর্থন করে না বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ও মেঘনা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, একাধিক বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করার সুযোগ নেই।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তিনি বলেন, আদালত খালেদা জিয়াকে শাস্তি দিয়েছেন। বিএনপি সবসময়ই তার চিকিৎসা নিয়ে রাজনীতি করে আসছে। এই রাজনীতি থেকে তাদের সরে আসতে হবে।

ওবায়দুল কাদের বলেন, প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণকাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। মার্চ মাসের ১০ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাঁচপুরের দ্বিতীয় সেতুর উদ্বোধন করবেন।

মেঘনা দ্বিতীয় সেতুর উদ্বোধন হবে মে মাসে। ঈদের আগেই গোমতি দ্বিতীয় সেতুর উদ্বোধন হবে। তিনটি সেতুর নির্মাণ ব্যয় সাড়ে ৮ হাজার কোটি টাকা ধরা হয়েছে।

এ সময় পাকিস্তান-ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, পাকিস্তান-ভারতের যুদ্ধ চাই না, দুই দেশের মধ্যে শান্তি চাই। এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ