সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

তোপের মুখে পাকিস্তানের মাসুদ আজহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরে পুলওয়ামা হামলার পর থেকে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে পাকিস্তানভিত্তিক সংগঠন জইশই মুহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহার। তাকে জঙ্গি তালিকাভুক্ত করতে ভারতের রাষ্ট্রসঙ্ঘের কাছে জোর দাবি জানিয়েছে বৃটেন, আমেরিকা ও ফ্রান্স।

রাষ্ট্রসঙ্ঘে প্রস্তাবে জইশ প্রধানকে কালো তালিকাভূক্ত করার পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্তের প্রস্তাবও দেওয়া হয়েছে৷ তবে চীন সরকার এ প্রস্তাবের বিরোধীতা করেছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতি হামলার পর জইশ-ই মুহাম্মদ সেই হামলার দায় স্বীকার করেছিল। পরে ওই সংগঠনকে গুঁড়িয়ে দিতে জঙ্গি আস্তানায় ভারতের পাল্টা হামলা করে। পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ফের হামলা করে।

কাশ্মীরের আকাশে জঙ্গি বিমানের লড়াইয়ের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। বর্তমানে এই চিরবৈরী দুই দেশ পরস্পরের মুখোমুখি অবস্থান নিয়েছে।

এদিকে, হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে ভারত ও পাকিস্তান-উভয় পক্ষকেই যুদ্ধ আবহ থেকে বেরিয়ে আলোচনার টেবিলে বসার আর্জি জানানো হয়েছে৷ বিবৃতিতে বলা হয়েছে, 'ভারত ও পাকিস্তানের মধ্যে বেড়ে চলা উত্তেজনা নিয়ে গভীর চিন্তিত মার্কিন যুক্তরাষ্ট্র৷ আমরা উভয় পক্ষকেই বলছি, এই টেনশন কমানোর জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা হোক৷

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ