সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

ঢাকা উত্তরের ভোটগ্রহণ শেষে চলছে গণনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং ঢাকার দুই সিটির সম্প্রসারিত অংশের ওয়ার্ডগুলোতে কাউন্সিলর পদে নির্বাচনসহ কয়েকটি পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচন/উপনির্বাচনের ভোটগ্রহণ ইতোমধ্যেই শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।

আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়।

এদিকে ভোট কেন্দ্র পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা দাবি করেন, ‘ভোটার উপস্থিতি কম হওয়ার দায় রাজনৈতিক দলগুলোর। সিইসির এ বক্তব্য যথার্থ বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘রাজনৈতিক পরিচয়ে মেয়রপদে নির্বাচন হচ্ছে। কিন্তু প্রধান বিরোধী দলগুলো এতে অংশ না নেয়ায় এটি অংশগ্রহণমূলক নির্বাচন নয়। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে ভোটকেন্দ্রে ভোটারদের উৎসাহ দেখা যায় না।’

রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে রাজধানীর মগবাজারের ইস্পাহানি স্কুল ভোটকেন্দ্র পরিদর্শন করেন মাহবুব তালুকদার।

২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের পাশাপাশি দুই সিটি করপোরেশনে নতুনভাবে যুক্ত হওয়া ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ