বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা রাজধানীর গুলিস্তানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কামাল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত কামাল মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

পল্টন থানার এসআই সৈয়দ আলী জানান, গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের কাছে মাদক ব্যবসায়ীদের উপস্থিতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায় সেখানে।

সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী কামাল বলে জানা যায়।

-আরএইচ