সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে পাকিস্তানে হামলার নিন্দা ওআইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাজ্জাদ আকবর

মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ সংস্থা ওআইসি পাকিস্তানের ভূখণ্ডে নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে ভারতের হামলার কঠোর নিন্দা জানিয়েছে। গতকাল ওআইসির ওয়েব সাইটে এ বিষয়ক বিবৃতি প্রকাশ করা হয়।

ওয়েব সাইটে বলা হয়, নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে ভারত ওআইসির প্রতিষ্ঠাতা সদস্য পাকিস্তানের বিরুদ্ধে যা করছে,তা একেবারেই নিন্দনীয়।

টুইটার বার্তার মাধ্যমে ওআইসি বলেছে, ‘এ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য পাকিস্তানের ওপর ভারতীয় হামলার নিন্দা করেছেন মহাসচিব। পাশাপাশি দু পক্ষকে সর্বোচ্চ ধৈর্য ধরার পারমর্শ দিয়ে ওআইসি বলেছে, হামলা অব্যাহত থাকলে ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিপদাপন্ন হতে পারে।

ওআইসি ভারত ও পাকিস্তানকে দায়িত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে আরো বলেছে, শক্তির ব্যবহার বাদ দিয়েই দু দেশকে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে হবে। এছাড়া, চলমান উত্তেজনা নিরসনের জন্য ভারত ও পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান জানিয়েছ ওআইসি।

-এটি