সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

জম্মু-কাশ্মীরে বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমান, ২ পাইলট নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কৌশিক পানাহি: জম্মু-কাশ্মীরের বদগামে বিধ্বস্ত হয়েছে ভারতের যুদ্ধবিমান ‘মিগ’। এখনও পর্যন্ত পাওয়া খবর বলছে, যুদ্ধবিমানটির পাইলট ও কো-পাইলট মারা গেছেন।

নিউজ এইট্টিনের খবর বলছে, বুধবার সকালে এ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে রয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। যান্ত্রিক ত্রুটির জন্যই বিমানটি ভেঙে পড়েছে বলে ভারতীয় বিমানবাহিনীর দাবি।

ভারতীয় বিমানবাহিনীর সূত্রের বরাতে নিউজ এইট্টিন জানিয়েছে, ঘটনাস্থলে যাচ্ছেন ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তারা। আর ইতোমধ্যেই দুর্ঘটনার তদন্ত শুরু হয়ে গেছে।

পাক-ভারত যুদ্ধ কি সত্যিই আসন্ন?

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, এদিন সকালে পাকিস্তানের কয়েকটি যুদ্ধবিমান কাশ্মীরের নৌসেরা সেক্টরে ঢোকার চেষ্টা করে। শ্রীনগরে ভারতীয় বিমানবাহিনীর টহল চলছে। এই টহল চলাকালীনই বিমানটি বিধ্বস্ত হয়। শ্রীনগর বিমানবন্দর থেকে সব বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে।

গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৪৪ সদস্য নিহত হওয়ার পর গত সোমবার রাতে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ