সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয় সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ

২০১৮ সালে সংঘর্ষে আফগানিস্তানে নিহত ৩৮০৪: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানে ২০১৮ সালে সংঘর্ষের ফলে ৩৮০৪ জন নিহত ও ৭১৮৯ জনের অধিক আহত হয়েছেন।

আফগানিস্তানে জাতিসংঘের অফিস (UNAMA) গতকাল এক বিবৃতিতে ঘোষণা করেছে, ২০১৮ সালে আফগানিস্তানে সংঘর্ষের ফলে ৩৮০৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত বছরের (২০১৭ সাল) তুলনায় ২০১৮ সালে নিহতের সংখ্যা ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালে ৭১৮৯ জনের অধিক আহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ৯২৭ জন শিশু রয়েছে। বাৎসরিক রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ২০১৮ সালেই সর্বাধিক শিশু নিহত হয়েছে।

নিহতদের মধ্যে ৩৭ শতাংশ তালেবান আর ২০ শতাংশ আইএস ও ৬ শতাংশ অজ্ঞাত সন্ত্রাসীর হাতে নিহত হয়েছেন বলে জানা যায়। এছাড়াও ২৪ ২শতাংশ সেদেশের জাতীয় নিরাপত্তা বাহিনী ও সরকারি বাহিনী কর্তৃক নিহত হয়েছেন। ডেইলি পাকিস্তান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ