সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

ফিলিস্তিনের গার্ড কাউন্সিলের প্রধানকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: দখলদার ইসলায়েলি সেনারা জেরুসালেমের ইসলামি বিপ্লবী গার্ড কাউন্সিলের প্রধান শায়খ আব্দুল আযিম সালহাব ও তার উপদেষ্টা শায়খ নাজেহ বাকিরাতকে গ্রেফতার করেছে।

গতকাল (২৫ ফেব্রুয়ারি) সোমবার সকালে এ ঘটনা ঘটে।

জেরুসালেমের উত্তরাঞ্চলীয় বাইতুল হানিনা উপশহরে ইসলামি বিপ্লবী গার্ড কাউন্সিলের প্রধান শায়খ আব্দুল আযিম সালহাবের বাড়িতে হামলা চালিয়ে তাকে অজানা স্থানে নিয়ে যায়। সুরবাহার উপশহরে শায়খ আব্দুল আযিম সালহাবের উপদেষ্টা শায়খ নাজেহ বাকিরাতের বাড়িতেও হামলা চালিয়ে তাকে তুলে নিয়ে যায় বলে জানা যায়।

উল্লেখ্য, ফিলিস্তিনের নাগরিকরা বাবুর রাহমা খুলে দেয়ার জন্য বিক্ষোভ করেছিল। বিগত এক সপ্তাহ এর জের ধরে জেরুসালেমের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল।

ফিলিস্তিনবাসীর বিক্ষোভের ফলে দখলদার ইহুদিবাদী ইসরায়েল বাবুর রাহমা খুলে দিতে বাধ্য হয়েছে। এর ফলে ফিলিস্তিনিরা দীর্ঘ ১৬ বছর পর বাবুর রাহমার মুসল্লাতে জুম্মার নামাজ আদায় করে। সূত্র: ফিলিস্তিন নিউজ নাউ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ