সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয় সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ

জাইশ-ই-মুহাম্মদের সবচেয়ে বড় ঘাঁটি ধ্বংসের দাবি ভারতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় বিমানবাহিনী কাশ্মিরের পাকিস্তান অংশে হামলার মধ্যদিয়ে পুলওয়ামায় বিস্ফোরণে অভিযুক্ত সংগঠন জাইশ-ই-মুহাম্মদের সবচেয়ে বড় ঘাঁটি ধ্বংস করেছে বলে দাবি করেছেন নরেন্দ্র মোদী সরকারের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে।

বিজনেস টুডে-এর খবরে প্রকাশ, মঙ্গলবার ভোররাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মিরের বালাকোট, মজাফ্‌ফরাবাদে থাকা ‘জঙ্গি’ ঘাঁটির ওপরে অবিরাম বোমাবর্ষণ করে সেগুলো ধ্বংস করে ভারতীয় বিমানবাহিনী। পরে এদিন বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হন গোখলে।

গোখলে জানান, ‘বালাকোটে জাইশ-ই-মুহাম্মদের সবচেয়ে বড় শিবিরটি ধ্বংস করেছে বিমানবাহিনী। এর ফলে অনেক জঙ্গি, জঙ্গিদের প্রশিক্ষক, সিনিয়র কমান্ডো নিহত হয়েছে।’

জাইশ-ই-মুহাম্মদ পুলওয়ামার মতো আরও কয়েক জায়গায় হামলার পরিকল্পনা করছিল বলে দাবি করে গোখলে আরও বলেন, ‘গোয়েন্দা সূত্রে জানতে পারি, পুলওয়ামার মতো আরও কয়েকটা হামলা দেশের বিভিন্ন প্রান্তে চালানোর পরিকল্পনা করছিল তারা (জাইশ-ই-মুহাম্মদ)। এই জন্যই অনেক জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল।’

‘পাকিস্তানকে বারবার তথ্যপ্রমাণ দেওয়া সত্ত্বেও এই ‘জঙ্গি শিবির’ (জাইশ-ই-মুহাম্মদের ঘাঁটি) ধ্বংস করার ব্যাপারে কোনও পদক্ষেপ নেয়নি। ফলে এই হামলা চালানো ছাড়া ভারতীয় বিমানবাহিনীর কাছে আর কোনো উপায় ছিল না’, যোগ করেন গোখলে।

তবে একইসঙ্গে তিনি এও জানান, ‘বিমান হামলায় সাধারণ মানুষের মৃত্যু এড়াতে খুব পরিকল্পনা করেই জাইশ-ই-মুহাম্মদের শিবির লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়েছে।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ