সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

রাশিয়ায় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের পুরস্কার হজের টিকিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার ১০০ জন মুসলিম ক্রীড়াবিদ জুজুৎসু টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। এ প্রতিযোগিতায় বিজয়ীকে পুরস্কার হিসেবে হজে পাঠানো হবে।

তাতারস্তান রাজধানী কাজানে জুজুৎসু প্রতিযোগিতার অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটি তাতারস্তানের ধর্মীয় আলেম ‘শাহাবুদ্দীন মারদজানি’র স্মৃতিচারণে অনুষ্ঠিত হয়েছিল।

২০০০ সালের পরে জন্মগ্রহণকারী ক্রীড়াবিদগণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। নারী ও পুরুষদের জন্য আলাদাভাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ বছর বিজয়ীদের পুরস্কার হিসেবে হজ এবং ওমরায় পাঠানো হবে।

উল্লেখ্য, জুজুৎসু একটি জাপানি মার্শাল আর্ট এবং নিকট যুদ্ধের পদ্ধতি যেখানে কোন অস্ত্র ব্যবহার না করেই বা ছোট অস্ত্র ব্যবহার করে অস্ত্রধারী এবং ঢাল ব্যবহারকারী বিপক্ষকে পরাস্ত করতে ব্যবহার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ