সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয় সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ

‘বিমানবন্দরে অস্ত্র নিয়ে প্রবেশের বিষয়টি নিশ্চিত নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিমান ছিনতাই চেষ্টাকারী যুবকের বিমানবন্দরে অস্ত্র নিয়ে প্রবেশের বিষয়টি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মুহা. মাহবুব আলী।

আজ (২৫ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ছিনতাই চেষ্টার ঘটনা নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বিমান প্রতিমন্ত্রী বলেন, বিমান ছিনতাই চেষ্টাকারী যুবকের কাছে যে অস্ত্র ছিল সেটি আসল নয়, খেলনা পিস্তল ছিল বলে ইতিমধ্যে আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তারপরও এত নিরাপত্তার ফাঁক গলে কিভাবে বিমানবন্দরে অস্ত্র নিয়ে ছিনতাইকারী ঢুকল সেটি নিয়ে তদন্ত হবে।

বিমান প্রতিমন্ত্রী জানান, বিকল্প একটি ফ্লাইটে ওই বিমানের ১৩৪ যাত্রীকে আজ দুবাইয়ে পৌছে দেয়া হয়েছে।‍

উল্লেখ্য, গতকাল বাংলাদেশ বিমানের দুবাইগামী একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ