সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

নির্বাচনী সহিংসতায় নাইজেরিয়ায় ৩৯ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ায় নির্বাচনী সহিংসতায় ৩৯ জন নিহত হয়েছেন। দেশটির নাগরিক সমাজের প্রতিনিধিত্বকারী গোষ্ঠীগুলো নিহতের এ সংখ্যা জানিয়েছে।

গত শনিবার (২৩ ফেব্রুয়ারি) নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনকে ১৯৯৯ সালে সামরিক শাসন অবসানের পর থেকে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গতকাল রবিবার (২৪ ফেব্রুয়ারি) নিহতের এ পরিসংখ্যান তুলে ধরে ৭০টিরও বেশি নাগরিক গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী মঞ্চ ‘সিচুয়েশন রুম’।

সাবেক সামরিক শাসক ক্ষমতাসীন প্রেসিডেন্ট ৭৬ বছর বয়সী মুহাম্মাদু বুহারি দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ৭২ বছর বয়সী সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ব্যবসায়ী আতিকু আবুবকর।

দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিভারর্স ও আকওয়া ইবোমে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দেশে নির্বাচন সম্পর্কিত বিভিন্ন অপরাধের ঘটনায় ১২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি ৩৮টি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকের একটি ভাণ্ডার জব্দের কথাও জানিয়েছে তারা।

সূত্র: রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ