সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয় সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ

কিশ দ্বীপ থেকে আটক ফরাসি নাগরিকের মুক্তি দিল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানে আটক একজন ফরাসি নাগরিককে মুক্তি দেয়া হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ খবর জানিয়ে বলেছেন, অবৈধভাবে ইরানে প্রবেশের দায়ে ফ্রান্সের ওই নাগরিককে আটক করা হয়েছিল।খবর পার্সটুডের।

সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর  রোববার ( ২৪ ফেব্রুয়ারি) তাকে মুক্তি দেয়া হয়েছে বলে জানান বাহরাম কাসেমি।

এর আগে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ জানিয়েছিলেন, তার দেশের একজন নাগরিক ইরানে খনি বিষয়ক একটি বেআইনি চুক্তি করার দায়ে আটক হয়েছেন। তাকে ইরানের দক্ষিণাঞ্চলীয় ‘কিশ’ দ্বীপ থেকে আটক করা হয়েছে এবং তাকে মুক্ত করার জন্য প্যারিস তেহরানের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে।

তবে মুক্তি পাওয়া ফরাসি নাগরিকের নাম-পরিচয় সম্পর্কে তেহরান বা প্যারিসের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ