সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা ইয়াসিন মালিক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা ইয়াসিন মালিককে গ্রেফতার করায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে কাশ্মীরজুড়ে। গ্রেফতারের পর ইয়াসিনকে কোথিবাগ পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে৷

শুক্রবার গভীর রাতে শ্রীনগর থেকে আটক করা হয়েছে জন্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট দলের নেতা ইয়াসিন মালিককে।

পুলওয়ামায় ঘটনাকে কেন্দ্র করে জম্মু-কাশ্মীর জুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করেছে ভারতীয় পুলিশ। ইতিমধ্যে বিভিন্ন দলের ২৫-৩০ জন নেতাকে আটক করা হয়েছে যাদের মধ্যে উল্লেখযোগ্য জন্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) নেতা ইয়াসিন মালিক।

এমন এক সময়ে তাকে আটক করা হলো যখন আর্টিক্যাল ৩৫এ ধারাটির ওপর সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে আগামীকাল সোমবার।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত, জামাত-ই-ইসলামি দলের ২৪ জনের বেশি নেতা কর্মীকে আটক করা হয়েছে। ভারতীয় পুলিশের এই ধরপাকড়কে ‘কাশ্মীরকে ফের অস্থিতিশীল করার চক্রান্ত’ বলে অভিযোগ করেছে জামাত।

প্রসঙ্গত, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নাগরিকদের বিশেষ সাংবিধানিক মর্যাদা দেয় এই ধারাটি। কিন্তু সম্প্রতি ভারত সরকার এই ধারাটি বিলোপ করার চেষ্টা করছে যা নিয়ে বিক্ষুব্ধ কাশ্মীরের জনগণ। তারা এ নিয়ে রাজ্য জুড়ে বেশ কয়েকবার ধর্মঘটও ডেকেছে।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ