মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রখ্যাত ক্বারী আবু রায়হানের ওপর হামলা, অভিযোগের তির জামায়াতের দিকে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে সাভারে স্থানান্তর, অবস্থা পর্যবেক্ষণ করবে ১৩ সদস্যের কমিটি ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ হাজি  ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি

বন্ধ হচ্ছে ইন্টারনেট জুয়ার সব সাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্টারনেটকে নিরাপদ রাখতে সরকারের বিভিন্ন উদ্যোগের বন্ধ হয়েছে জুয়া খেলার জনপ্রিয় ওয়েবসাইট তীর কাউন্টার ডটকমের ডেস্কটপ ভার্সন। বন্ধ হয়ে গেছে বেট৩৬৫ ডটকমের মোবাইল ভার্সনও।

ধীরে ধীরে সবগুলো সাইট বন্ধ করা হবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। অভিযানও চালু থাকবে।

জানা গেছে, আন্তর্জাতিকভাবে বাজির জনপ্রিয় অধিকাংশ ওয়েবসাইটও বন্ধ হওয়ার পথে। এখনও সচল থাকা বেটিং সাইট বা অনলাইনে জুয়া খেলার সব সাইটই ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে।

এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধুর হাত ধরেই বাংলাদেশে সর্বপ্রথম জুয়া বন্ধ হয়েছিল। জুয়া যে ফর্মেই হোক, বাংলাদেশে তা নিষিদ্ধ। আর বেটিং সাইট সম্পর্কে আমাদের কাছে প্রচুর অভিযোগও আসছিল।

মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা এসব সাইট বন্ধের উদ্যোগ নিতে শুরু করি। ধীরে ধীরে এমন সব সাইট বন্ধ করে দেওয়া হবে। কিন্তু অনলাইনে কোনো একটি সাইট বন্ধ করলাম, আবার অন্য একটি সাইট চালু হতে পারে। তাই আমাদের এ কার্যক্রম চলতে থাকবে। বেটিং সম্পর্কিত সব সাইট বন্ধ করে দেওয়া হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ