সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

প্রমাণ ছাড়াই পাকিস্তানকে হামলার অভিযোগ করছে ভারত: ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলওয়ামায় হামলার দায় জাইশে মুহাম্মাদ স্বীকার করার পর পাকিস্তানে বিরুদ্ধে এ হামলার অভিযোগ করেছে ভারত।

মঙ্গলবার সকালে পাকিস্তানকে এক বার্তা দেয় ভারতীয় সেনা। এরপরই সংবাদমাধ্যমে ভাষণ দেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

এদিনই লেফটেন্যান্ট জেনারেল কনওয়ালজিত সিং ধিলোন বলেন, জাইশে ই মুহম্মদ পাকিস্তানের৷  এই পুলওয়ামাকাণ্ডে পাকিস্তানি সেনাদের ১০০ শতাংশ হাত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এরপরই ভাষণ দেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান; তিনি বলেন, এটা নতুন পাকিস্তান। এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই। তিনি আরও বলেন, পাকিস্তানে বিরুদ্ধে ভারতের কাছে অভিযোগের কোনও প্রমাণ নেই।

ইমরান খান বলেন, পাকিস্তানের এই ধরনের হামলা করে কী লাভ? পাকিস্তান শান্তির পথে হাঁটছে  এবং হাঁটবে।

তিনি আরও বলেন, এ হামলার সাথে পাকিস্তানের কোন প্রকার যোগসূত্র নেই। এরপরও  ভারত যদি হামলা করে, আমরা তার প্রত্যুত্তর দিতে প্রস্তুত। যুদ্ধ শুরু তো করাই যায়, কিন্তু তার শেষ কোথায় হয় কেউ জানে না।

ভারতীয় সেনাবাহিনীর ওয়ার্নিং দেওয়ার পরই সংবাদমাধ্যমে সরাসরি বক্তব্যে এসব কথা বলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ