শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে ২ যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা ডাকাত দলের সদস্য বলে পুলিশের দাবী। তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার রাত পৌনে ৪টার দিকে উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের কাটাদহ মাঠে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মুফাজ্জেল হোসেন ওরফে মুফা (৪২) গড়ুড়া গ্রামের মছের উদ্দিনের ছেলে এবং মহাবুল (৪০) কৈপাল গ্রামের আব্দুল রহিমের ছেলে।

দৌলতপুর থানার ওসি মুহা. নজরুল ইসলাম বলেন, উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের কাটাদহ মাঠের মধ্যে দুদল ডাকাত অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের মধ্যে গোলগুলি করছে এমন গোপন খবরের ভিত্তিতে পুলিশের টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় নিজেদের রক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধের একপর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দৌলতপুর থানার এসআই আসাদুল ও কনস্টেবল জিয়া আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি এলজি গান, চার রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করেছে।

নিহতদের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ