সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

সিরিয়ায় আটকদের ফেরত নিতে ট্রাম্পের চাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সিরিয়ায় আটক ইসলামিক স্টেট (আ্রইএসের) ইউরোপীয় সদস্যদের যার যার দেশে ফেরত নিতে চাপ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

এ পর্যন্ত কয়েক শত বিদেশি আইএস যোদ্ধাকে সিরিয়ায় আটক করেছে মার্কিন সমর্থনপুষ্ট সিরিয়ান কুর্দিশ যোদ্ধারা৷ তাদেরকে নিজ নিজ দেশে ফেরত নেয়ার জন্য শনিবার আহ্বান জানিয়েছেন ডোলান্ড ট্রাম্প৷

এক টুইটে তিনি বলেন, সিরিয়ায় প্রায় ৮০০ আইএস যোদ্ধাকে আটক করে বিচারের সম্মুখীন করা হয়েছে এবং তাদের ফেরত নিতে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং অন্য ইউরোপীয় মিত্রদের আহ্বান জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ খিলাফতের পতন ঘটেছে৷ বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা যদি তাদের মুক্তি দিয়ে দেই, তা খুব একটা ভালো কিছু হবে না৷

তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় না তারা ইউরোপে ছড়িয়ে পড়ুক, কিন্তু সেটাই হওয়ার ভয় রয়েছে৷ আমরা অনেক কিছু করেছি, অনেক অর্থ ব্যয় করেছি৷ এখন অন্যদের এগিয়ে আসার সময়, যা করার সামর্থ্যও তাদের রয়েছে৷ আমরা খিলাফতের বিরুদ্ধে শতভাগ বিজয়ের পর ফেরত আসছি৷

বেশ কিছু দেশ থেকে আইএস-এর পক্ষে লড়াই করতে আসা ৮০০ যোদ্ধা, ৬০০ নারী ও ১,২০০ শিশুকে আটক করেছে মার্কিন সমর্থনপুষ্ট সিরিয়ান ডেমোক্র্যাটির ফোর্সেস৷

কুর্দি যোদ্ধাদের এক মুখপাত্র এ মাসের শুরুতে ডয়চে ভেলেকে জানিয়েছিলেন, অর্ধশতাধিক জার্মান আইএস যোদ্ধা, নারী ও শিশু তাদের কাছে বন্দি রয়েছে৷

জার্মান পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিরাপত্তার অভাব ও দামাস্কাসের সাথে কূটনৈতিক সম্পর্ক না থাকায় আটক ব্যক্তিদের ব্যাপারে কিছু করা সম্ভব হচ্ছে না৷

ফ্রান্স অবশ্য সম্প্রতি সিরিয়ায় আটক ফরাসি আইএস যোদ্ধাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আভাস দিয়েছে৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ