মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক বিকাল ৪ টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনে ‘কারচুপি’ নিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি আহুত গণশুনানি কিভাবে সফল করা যাবে সে বিষয়ে আলোচনার জন্য জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি।

রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গণফোরামের আরামবাগ অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু জানান, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে গণফোরামের আরামবাগ অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে স্টিয়ারিং কমিটির নেতা মোস্তফা মোহসীন মন্টু, সুব্রত চৌধুরী, আব্দুল মঈন খান, আ স ম আব্দুর রহমান, বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডা. জাহেদ উর রহমানসহ সব নেতা উপস্থিত থাকবেন।

তবে স্টিয়ারিং কমিটির মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না দেশের বাইরে থাকায় তাদের বৈঠকে থাকবেন না।

মিন্টু বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের পূর্বঘোষিত কর্মসূচি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘কারচুপি’ নিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি আহুত গণশুনানি কিভাবে সফল করা যাবে সে বিষয়ে আলোচনার জন্যই এ বৈঠক ডাকা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ