বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

বাগেরহাটে ছুরিকাঘাতে মাদরাসাছাত্র খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নে শুক্রবার রাতে খুন হয়েছে এক মাদরাসার ছাত্র।

নিহত ইমন মোল্লা (১৬) এস চণ্ডিপুর দাখিল মাদরাসার দশম শ্রেণী ছাত্র। সে চণ্ডিপুর গ্রামের মৃত. মামুন মোল্লা পুত্র বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চণ্ডিপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী হাসিব খানের (১৭) কথোপকথন নিয়ে বিবাদ বাধে তাদের মধ্যে।

এতে প্রথমে ফুফাতো ভাই তানভীর, হাসিব ও নিহত বন্ধু ইমন মোল্লার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। রাত ১০টার দিকে আবারো তাদের বাকবিতণ্ডার এক পর্যায়ে ইমন মোল্লাকে ছুরিকাঘাতে করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম জানান, পুলিশ জিজ্ঞাসাবাদে জন্য এ ঘটনায় একটি মেয়েসহ তানভির ও আরো চারজনকে আটক করেছে।

-এটি