মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন আসন্ন আলিম পরীক্ষা কেন্দ্র করে বোর্ডের জরুরি  নির্দেশনা ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন নিহতের ঘটনায় জমিয়তে উলামায়ে হিন্দের শোক কাতারে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ১৩, আহত ৬৬ চারমাস অপেক্ষার পর হরমুজ অতিক্রম করল বাংলার জয়যাত্রা

বিশ্ব ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টঙ্গীতে বিশ্ব ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (১৫ ফেব্রুয়া‌রি) ভোর ও বৃহস্প‌তিবার (১৪ ফেব্রুয়া‌রি) রা‌তে তারা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানা গেছে। ‌

নিহতরা হলেন- ফেনীর সফিকুর রহমান (৫৮) ও কুষ্টিয়ার মো. সিরাজুল ইসলাম (৬৫)।

বিশ্বইজতেমার মাসলেহাল জামাতের জিম্মাদার আদম আলী মিডিয়াকে বলেন, শুক্রবার ভোরে পৌনে ৫টার দিকে সফিকুর রহমান ও বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে সিরাজুল ইসলাম মারা গেছেন। তারা দু’জনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এর আগে ১৪ ফেব্রয়ারি দুপুরে নাটোরের মো. আলী (৫৫) এবং ১৩ ফেব্রুয়ারি দিনগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল জব্বরও (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ