মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বইমেলায় কবি রুকাইয়া মাবরুরা'র মধ্যরাতের ডুব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিনুল ইসলাম হুসাইনী>

সুখ বা আনন্দের সময়গুলো সত্যিই খুব দ্রুত চলে যায়। এ যেমন দেখতে দেখতে চলে গেল অমর একুশে গ্রন্থমেলার ১৪টি সুখময় দিন। একুশে বইমেলা মানেই যে বইয়ের সোঁদাগন্ধে মৌ মৌ বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যান।

প্রতিদিনই নতুন নতুন বইয়ে রঙিন হয়ে ওঠা প্রতিটি স্টল, প্যাভিলিয়ন। স্টলে স্টলে ঘুরে বেড়ানো বইপোকাদের দল। এ যেন এক অন্যবসন্ত। এমনই বসন্তের হাওয়ায় যোগ হয়েছে কবি রুকাইয়া মাবরুরা'র কবিতার বই 'মধ্যরাতের ডুব।' পাখিদের মত ডানা মেলেছে বসন্তের মৌ মৌ গন্ধে।

কবিতা হচ্ছে এক আবরণের নাম। কবিতা হচ্ছে কালের এক মহান সাক্ষীর নাম। বাংলা ভাষাসাহিত্যে এর উপস্থিতি গদ্যেরও আগে। সুপ্রাচীনকাল থেকে মানুষের সংস্কৃতি, মানস ও সময়কে ধারন করেছে কবিতা।

কবিতা যে মানুষের ভিতরকার এক জিনিস সে কথা মানুষমাত্রেই স্বীকার করতে বাধ্য। ফলে কবিতায় কবির মানস ও চিন্তাধারা একেকবারে একেকরূপে হাজির হয়। বিবিধ বৈষম্যের কথা বলে। যেমন হাজির হয়েছেন কবি 'রুকাইয়া মাবরুরা' তার 'মধ্যরাতের ডুব' নিয়ে।

এই বইতে কবির কবিতায় যে অজস্র ভাবনা, বোধ ও দর্শনের সঙ্গে পাঠক অন্তরঙ্গ হবেন, তা থেকে পাঠক সহজেই উপলব্ধি করবেন ইসলাম, মুহাব্বত, দহনবোধ ইত্যাদির ক্ষেত্রে কবির কী গহীনে বিচরণ!

কত দূরে চলে গেছেন কবি একাকী, কবিতার পথ হেঁটে হেঁটে। হামীম কেফায়েত এর অনিন্দ্য শৈল্পিক প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে 'বই ঘর' প্রকাশনী।

মেলায় তাদের স্টল নং ৫৪৯। বইটির মূদ্রিত মূল্য ১৫০ টাকা মেলা ছাড়াও বইটি পাওয়া যাবে রকমারি ডটকমসহ অন্যান্য অনলাইন বুক শপে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ