রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায়

২৪ ফেব্রুয়ারি ঐক্যফ্রন্টের গণশুনানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গেলো একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে 'অনিয়ম' নিয়ে গণশুনানির আয়োজন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানী ঢাকায় এ গণশুনানি হবে বলে আজ বুধবার ঐক্যফ্রন্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন ঘিরে সন্ত্রাস ও ভোট জালিয়াতি জনসম্মুক্ষে সম্পূর্ণভাবে উন্মোচনের উদ্দেশ্যে গণশুনানির জন্য বুধবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞপিতে আরো বলা হয়, সভায় ওই গণশুনানির তারিখ ও সময় নির্ধারণ করা হয়। এছাড়া এজন্য আগামী ১৭ ফেব্রয়ারি জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং ও সমন্বয় কমিটির যৌথসভা অনুষ্ঠিত হবে।

আজকের সভায় ড. কামাল হোসেনের সভাপতিত্বে আরওউপস্থিত ছিলেন- ড. আবদুল মঈন খান, আ স ম আবদুর রব, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

-এটি