বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বগুড়ায় ছেলে ও ছেলের বউয়ের হাতে বাবা খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার গাবতলী উপজেলায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ছেলে ও ছেলের বউয়ের লাঠির আঘাতে বাবা আব্দুস সাত্তার মোল্লা (৬৫) নিহত হয়েছেন।

শনিবার দুপুরে গাবতলী থানায় ছেলেসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের ধোড়াপূর্বপাড়া গ্রামে আব্দুস সাত্তার মোল্লার নিজস্ব পুকুরে তার ছোট ছেলে জহুরুল ইসলাম মাছ ধরেন।

এ সময় তার বড় ছেলে জয়নাল খবর পেয়ে সেখানে যান। সেখানে গিয়ে জহুরুলের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। জয়নাল ও তার স্ত্রী লাঠিসোটা নিয়ে ছোট ভাই জহুরুলের ওপর চড়াও হন।

এ ঘটনা চলতে থাকে রাত পর্যন্ত। রাতে তাদের বাবা বাগবিতণ্ডা থামাতে যান। এ সময় বড় ভাই জয়নাল ছোট ভাই জহুরুলকে এলোপাতাড়ি মারপিট করছিলেন।

তাদের থামাতে গেলে ক্ষিপ্ত হয়ে তারা বাবা আব্দুস সাত্তার ও মা জমেলা বেগমকে লাঠি দিয়ে আঘাত করলে ছাত্তার টনাস্থলেই মারা যান।

-আরএইচ