বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মাটি চাপা পড়ে কুষ্টিয়ায় ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের গোড়দহ খালপাড়ায় খেলার সময় মাটি নীচে চাপা পড়ে দুই শিশু ঘটনাস্থলেই মারা গেছে। গুরুতর আহত হয়েছে আরেক শিশু।

আজ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, গোড়দহ গ্রামের মন্টু মণ্ডলের ছেলে আকাশ (১২) ও মৃত হাশেমের ছেলে তারিকুল (১২)। আহত শিশুটির নাম লিখন (১০), সে একই গ্রামের নাসিরের ছেলে বলে জানা যায়।

জানা যায়, আকাশ, তারিকুল ও লিখন নামের তিন শিশু বাড়ির পাশের মসলেম মণ্ডলের ছেলে আয়নালের জমির উচু মাটির টিলার নীচে খেলা করছিল।

এলাকাবাসী মাটি সরিয়ে উদ্ধার করার আগেই আকাশ ও তরিকুল মারা যায়। তারপরও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

-এটি