রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

দুর্নীতি বিরোধী অভিযানে শেখ হাসিনার প্রশংসায় যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্টের শীর্ষ কর্মকর্তারা দুর্নীতি নির্মূল, সন্ত্রাস দমন এবং মানব পাচার বন্ধে বাংলাদেশের নতুন সরকারের প্রতিশ্রুতি এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণের প্রশংসা করেছে।

যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক গতকাল মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় বাংলাদেশ সরকারের এই প্রশংসা করা হয়।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে ইউএসএইড প্রশাসক মার্ক গ্রিন এবং যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড হ্যালের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে তারা অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে শহীদুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এই সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং উন্নয়ন অংশীদার।’ তিনি বলেন, ‘বর্তমান সরকার বিভিন্ন সেক্টরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

মার্কিন কর্মকর্তারা মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে জীবন বাচাঁতে দেশ ছেড়ে পালিয়ে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গা শরনার্থীদেরকে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করেন।

তারা বাংলাদেশকে তাদের একজন অংশীদার হিসাবে বর্ণনা করে বলেন, রোহিঙ্গা সংকটের সমাধানে বাংলাদেশের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ জিয়াউদ্দিন এসময় তার সঙ্গে ছিলেন।

-এটি